পারলেন না ইয়াসির, কুমিল্লার সঙ্গে হারলো খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩২

শেষ ওভারে খুলনা টাইগার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। কিন্তু ক্রিজে থাকা ওয়াহাব রিয়াজ ও ইয়াসির আলী পারলেন না ম্যাচ জেতাতে। দুই চারে শেষ পর্যন্ত শেষ ওভার থেকে আসে ১২ রান। শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেতে ৪ রানের ব্যবধানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ন্স। ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি তামিম ইকবালদের। দলীয় ১৪ রানে ওপেনার তামিম (১১) বিদায় নেন।

এরপর দারুণ খেলতে থাকা আরেক ওপেনার অ্যান্ডি বালবির্নি দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েন। ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তৃতীয় উেইকেটে শাই হোপ ও মাহমুদুল হাসান জয় মিলে ৪৩ রানের জুটি গড়ে জয়ের পথটা তৈরি করেন।

শাই হোপ ৩২ বলে ৩৩ এবং জয় ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এরপর আজম খান (১) ও মোহাম্মদ সাইফউদ্দিন (৮) দ্রুত বিদায়ে চাপে পড়ে খুলনা। সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।    শেষ পর্যন্ত খুলনার ইনিংস গিয়ে থামে ৬ উইকেটে ১৬১ রানে।

পারলেন না ইয়াসির, কুমিল্লার সঙ্গে হারলো খুলনা

কুমিল্লার বোলারদের মধ্যে নাশিম শাহ ২৯ রানে নেন দুটি উইকেট। এ ছাড়া তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট।

এর আগে লিটন দাসের (৫০) ও মোহাম্মদ রিজওয়ানের (৫৪) অপরাজিত ইনিংসে খুলনা টাইগার্সকে ১৬৬ রান সংগ্রহ করে। ৪২ বলে ৯ চারে লিটন ৫০ রানের ইনিংস খেলেন। ৪৭ বলে ৪ চার ও ১ ছক্কায় রিজওয়ান ৫৪ রানে অপরাজিত থাকেন। খুশদিল শাহ ১৩ রানে অপরাজিত ছিলেন। জনসন চার্লস ২২ বলে ৩৯ রান করেন।

খুলনার হয়ে ১টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম। উইকেট না পেলেও দারুণ বোলিং করেন নাসুম আহমেদ। ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এই স্পিনার।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম