অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ২০:৫৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২০:৫৬

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই আসরে বাংলাদেশও অংশ নিয়েছে। টুর্নামেন্টে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আর ওই হারেই অস্ট্রেলিয়া ও ভারতের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। তবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। লো স্কোরিং ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেট হারিয়ে আসরের প্রথম ট্রফি জয়ের স্বাদ নিলো তারা।

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৬৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৬৯ রানের জবাবে খেলতে নেমে দলীয় ১৬ রানে ভারতের ওপেনার শেফালী ভার্মা (১৫) রানে ফিরে যান। সঙ্গীকে হারিয়ে শ্বেতা সেহরাওয়াত (৫) রানে বিদায় নিলে চাপে পড়ে ভারত। তবে তৃতীয় উইকেটে সৌম্য তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা মিলে ৪৬ রানের জুটি গড়েন। তাদের জুটির উপর দাঁড়িয়ে ৩৬ বল আগেই ৩ উইকেটে জয় পেয়ে যায় ভারত। জয় থেকে ৩ রান দূরে থাকতে গোঙ্গাদি তৃষা ২৪ রানে আউট হন। সৌম্য তিওয়ারি ২৪  রানে অপরাজিত থাকেন।  

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। দলের ব্যাটারদের মধ্যে রায়না ম্যাকডোনাল্ড সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন। এছাড়া আলেক্সা স্টোনহাউস ও সোফিয়া স্মেল ১১ রান করেন। নিমহ হল্যান্ডের ব্যাট থেকে আসে ১০ রান।

ভারতের বোলারদের মধ্যে তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্শ্ববী চোপড়া দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম