মাশরাফিকে নিয়ে শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৩

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। তার পরেও দলটি চিন্তা মুক্ত থাকতে পারছে কই? অধিনায়ক মাশরাফির ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে তাদের। বাংলাদেশের সাবেক অধিনায়ক বিপিএলের সর্বশেষ ম্যাচটি খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে মুশফিক নেতৃত্ব দিলেও জয় বঞ্চিত ছিল সিলেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট। প্রথম কোয়ালিফায়ার খেলতে হলে ম্যাচটি তাদের জিততেই হবে। এক্ষেত্রে মাশরাফির মতো প্রেরণদায়ী একজনকে ভীষণ প্রয়োজন। নাহলে টেবিলের তিন নম্বরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।

এমনিতে দুই পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়সিম ও মোহাম্মদ আমিরকে হারিয়ে বোলিং আক্রমণে ধার কমে গেছে। নতুন করে মাশরাফিকে পাওয়া না গেলে নিশ্চিত ভাবেই পিছিয়ে পড়বে শিরোপা প্রত্যাশী সিলেট। কিন্তু ওই ম্যাচে মাশরাফিকে পাওয়া যাবেই, এমনটা নিশ্চিত করে বলতে পারছে না দলটির ব্যাটিং কোচ তুষার ইমরান।

সোমবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কোচ বলেছেন, ‘মাশরাফি আগামী ম্যাচে অনিশ্চিত। ফিজিওর সিদ্ধান্তের ওপর তার খেলা নির্ভর করবে। তবে আশা করছি, সামনের ম্যাচে না পেলে কোয়ালিফায়ারে আমরা মাশরাফিকে পাবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম