সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০২

দশে দশে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রবিবার (১২ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা ১০ জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। মাশরাফিদের ৪ উইকেট হারিয়ে ফাইনালে উঠেছে তিনবারের চ্যাম্পিয়নরা। তবে সিলেট হারলেও ফাইনালের জন্য তারা আরও একটি সুযোগ পাচ্ছে। আগামী মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে যারা জিতবে তারা কুমিল্লার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে সহজেই জিতেছে কুমিল্লা। সিলেটের বোলাররা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি কুমিল্লার ব্যাটারদের ওপর। রুবেল দুর্দান্ত বোলিং করে তিন উইকেট নিলেও ২০ বল আগে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। সুনীল নারিন ১৮ বলে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া মোসাদ্দেক ২৭, মঈন আলী ২১ রানের ইনিংস খেলেন।

সিলেটের বোলারদের মধ্যে পেসার রুবেল হোসেন ৩৩ রান খরচায় নেন তিনটি উইকেট। তানজিম হাসান সাকিব ও শফিকুল্লাহ গাফরী নেন একটি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট স্ট্রাইকার্স। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের তোপের মুখে পড়ে শুরুতেই লন্ডভন্ড হয়ে যায় সিলেটের টপ অর্ডার। ১৬ রানে তিন উইকেট হারানোর পর ক্রিজে নামেন অধিনায়ক মাশরাফি। চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৩৭ বলে ৫৬ রানের জুটি গড়েন মাশরাফি। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ২৬ রানের ইনিংস খেলে আউট হন সিলেটের অধিনায়ক। মাশরাফি আউট হওয়ার পর পরই বিদায় নেন শান্ত। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন শান্ত।

এরপর মুশফিক ও রায়ান বার্লের দিকে তাকিয়ে ছিল গোটা দল। কিন্তু প্রথম বলেই বার্ল ক্যাচ তুলে বিদায় নেন। এরপর মুশফিক কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হন। মুশফিক ২২ বলে ৪ চারে ২৯ রানের ইনিংস খেলেন। সিলেটের চার ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি। সব মিলিয়ে ব্যাটারদের ব্যর্থতায় ১৭.১ ওভারে  সিলেট ১২৫ রান করতে পারে।

কুমিল্লার বোলারদের মধ্যে তানভীর ইসলাম, আন্দ্রে রাসেল ও মোস্তাফিজুর রহিম দুটি করে উইকেট নিয়েছেন। মঈন আলী, সুনীল নারিন ও মুকিদুল ইসলাম একটি করে উইকেট নেন।

 

/আরআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৪০ কোটি টাকার মতো লোকসান, তাই এ বছর হচ্ছে না বিপিএল
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
সর্বশেষ খবর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন বিএনপির দীপন তালুকদার
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান হলেন বিএনপির দীপন তালুকদার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা