মাঠ প্রস্তুত না হওয়ায় বদলে গেলো ভারত-অস্ট্রেলিয়া টেস্টের ভেন্যু

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৯

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত না হওয়ায় ম্যাচটা ইন্দোরে স্থানান্তর করা হয়েছে।  

গত বছরের ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার দুটি টি-টোয়েন্টি আয়োজন করেছিল ধর্মশালা। তার পর কর্তৃপক্ষ আউটফিল্ডসহ নতুন ড্রেনেজ সিস্টেম বসানোর পরিকল্পনা করলে মাঠটিকে সংস্কারের মধ্য দিয়ে যেতে হয়েছে। শীত বেশি হওয়ায় মাঠে পর্যাপ্ত ঘাস না হওয়ায় বিকল্প ভাবতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে। বিসিসিআই সোমবার বিবৃতিতে বলেছে, ‘এই অঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকায় আউটফিল্ডে পর্যাপ্ত ঘাস হয়নি। যার জন্য আরও সময় প্রয়োজন।’

ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্ট চলে গেলেও সূচি অপরিবর্তিত থাকছে। ম্যাচটি শুরু হবে ১ মার্চ। ইন্দোরের এই মাঠ এরই মধ্যে দুটি টেস্ট আয়োজন করেছে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। তার পর ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। তাছাড়া সম্প্রতি ভারত-নিউজিল্যান্ডের ওয়ানডেও অনুষ্ঠিত হয়েছে এই মাঠে।   

চলমান টেস্ট সিরিজে ভারতীয় দল ১-০ তে এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম