বাংলাদেশি ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৮

দক্ষিণ আফ্রিকায় চলছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলমান টুর্নামেন্টে বাংলাদেশ খুব একটা স্বস্তির মাঝে নেই। তার সঙ্গে যোগ হয়েছে স্পট ফিক্সিং বিতর্ক! বাংলাদেশ দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে সেখানে অবস্থানরত ক্রিকেটারের কাছে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের একজন দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন, অন্য আরেক ক্রিকেটার এই টুর্নামেন্টে নেই।

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি দুই বাংলাদেশি ক্রিকেটারের এই সংক্রান্ত অডিওসহ একটি প্রতিবেদন প্রচার করেছে। তারপর থেকে তোলপাড় চলছে বিসিবি পাড়ায়।

বিসিবির প্রধান নির্বাহী এ প্রসঙ্গে বলেছেন, ‘আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট (আকসু) এসব ব্যাপার দেখে। আমাদের খেলোয়াড়রা ভালোভাবে জানে কোনটা তাদের করতে হবে, কোনটা করা যাবে না। যদি কোনও প্রস্তাব এসে থাকে, তারা জানে যে ইভেন্ট প্রটোকল অনুযায়ী এটি আকসুকে জানাতে হবে। এটা বিসিবির তদন্তের কিছু নয়। একটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে আমরা কিছু বলতে পারি না। এটা খুব সংবেদনশীল বিষয়।’

বিসিবির পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, বিসিবি বিষয়টি সম্পর্কে অবগত। ওই ক্রিকেটার এরইমধ্যে বিষয়টি আকসুকে জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা ওই ক্রিকেটারকে দেশ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়। আর দেশ থেকে যে ক্রিকেটার প্রস্তাবটি দিয়েছেন, তিনি মূলত আরেকজনের পক্ষে মাধ্যম হিসেবে এখানে কাজ করেছেন। দক্ষিণ আফ্রিকায় ওই নারী ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হয়েছে এভাবে- যখন মন চায় তখন ম্যাচ পাতাতে পারবেন। যদি স্টাম্পড হন কিংবা হিট উইকেট, তাহলে টাকা দেওয়া হবে তাকে।

যদিও লোভনীয় প্রস্তাব পেয়েও সেটি প্রত্যাখ্যান করছেন দলের সঙ্গে থাকা ওই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেললেও মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ছিলেন না তিনি।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম