ফাইনালে বিপুল অঙ্কের প্রাইজমানি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। নবম আসরের ট্রফির লড়াইয়ে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা এর আগে তিনবার ফাইনাল খেললেও সিলেট স্ট্রাইকার্স প্রথমবার বিপিএল ফাইনাল খেলবে। ফাইনাল ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করে।

টুর্নামেন্টের এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ২ লাখ টাকা করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। লিগ পর্বে এ পুরস্কার ছিল এক লাখ টাকা। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার থাকছে বিপুল অর্থ পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা, গত বছর যা ছিল ২ লাখ টাকা। এছাড়া সেরা ফিল্ডার ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন। এর বাইরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।

/আরআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম