ওয়ানডে, টি-টোয়েন্টিতে আলাদা অধিনায়ক বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫০

নিকোলাস পুরানের পদত্যাগের পর সাদা বলের ক্রিকেটে পৃথক অধিনায়ক বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপকে ওয়ানডের জন্য এবং রোভম্যান পাওয়েলকে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বেছে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

দায়িত্ব পাওয়া দুই ক্রিকেটারই পুরানের অধীনে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এবার দক্ষিণ আফ্রিকা সফরে তাদের সামনে বড় চ্যালেঞ্জ।

ওয়ানডে সুপার লিগে অপ্রত্যাশিত ফল করায় বিশ্বকাপের জন্য তাদের হয়তো বাছাই খেলেই আসতে হবে। ভারতে অনুষ্ঠেয় আসরটির জন্য জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে বাছাই পর্ব খেলতে হবে তাদের। সুপার লিগ টেবিলে তাদের অবস্থান অষ্টম।

হোপ রিজিওনাল সুপার ফিফটিতে গত বছর বারবাডোজকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডেতে তার গড়ও অসাধারণ- ৪৮.৯৫। তাই বিশ্বকাপের চ্যালেঞ্জটা নিচ্ছেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজের যে কোনও দলের অধিনায়ক হতে পারাটা গর্ব এবং সৌভাগ্যের বিষয়।’

আরও বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সঠিক পথে নিয়ে যাওয়াই আমার মৌলিক অগ্রাধিকার। আর সেটা অবিচলভাবে করতে আমি প্রতিশ্রুতিবদ্ধও।’

পাওয়েলেরও অধিনায়ক হিসেবে ব্যাপক অভিজ্ঞতা। জ্যামাইকা তালাওয়াসকে গত বছর সিপিএল শিরোপা জেতাতে অবদান রেখেছেন। এই দলটির পূর্ণকালীন অধিনায়ক হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ডেপুটি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম