ব্রডের ম্যাজিক্যাল স্পেলে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৭

প্রথম ইনিংসে ইংল্যান্ডের কাছাকাছি যেতে পারলেও দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় প্রথম টেস্টে পরাজয়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। ৩৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৩ রানে ৫ উইকেট হারিয়েছে। বাকি রয়েছে আরও দুই দিন। 

মাউন্ট মঙ্গানুইয়ে ইনিংসের যে অবস্থা তাতে লক্ষ্যটা কিউইদের জন্য প্রায় অসম্ভবই। তাছাড়া এই লক্ষ্য টপকাতে রেকর্ডও গড়তে হবে তাদের! কারণ চতুর্থ ইনিংসে ৩২৪ রানের বেশি তাড়া করে জয়ের নজির তাদের নেই। ফলে অলৌকিক কিছু না হলে এই টেস্ট ইংল্যান্ড-ই জিততে যাচ্ছে।   

বলা যায় কিউইদের খাদের কিনারে ফেলেছে স্টুয়ার্ট ব্রডের বিধ্বংসী এক স্পেল। ৫ উইকেটের ৪ উইকেটই তিনি নিয়েছেন। একই দিন টেস্ট বোলিংয়ে সবচেয়ে সফল জুটির খাতাতেও নাম লিখিয়েছেন অ্যান্ডারসন-ব্রড। ২০০৭ সালে জুটি হিসেবে ১০০১ উইকেট নিতে পেরেছেন ম্যাকগ্রা-শেন ওয়ার্ন। সেখানে ব্রড-অ্যান্ডারসন জুটি তাদেরও ছাড়িয়ে গেছেন। ডেভন কনওয়েকে সাজঘরে ফিরিয়ে জুটি হিসেবে তাদের উইকেট দাঁড়িয়েছে ১০০২।

বল হাতে শেষ দিকের আধিপত্যের আগে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংটা ছিল পেন্ডুলামের মতো। শুরুর প্রতিরোধ পোক্ত না হলেও মাঝের দিকে জো রুট ৫৭, হ্যারি ব্রুক ৫৪ ও বেন ফোকস ৫১ রানের ইনিংস খেলে ভারসাম্য ধরে রাখতে অবদান রেখেছেন। তাদের ব্যাটিংয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৭৪ রান জমা করেছে।

জবাবে প্রতিরোধ গড়ার সুযোগ পায়নি স্বাগতিকরা। একে একে সাজঘরে ফিরেছেন ডেভন কনওয়ে (২), কেন উইলিয়ামসন (০), টম ল্যাথাম (১৫), হেনরি নিকোলস (৭) এবং আগের ইনিংসের ত্রাতা টম ব্লান্ডেল (১)। ড্যারিল মিচেল ১৩* রানে ক্রিজে আছেন। সঙ্গে ২৫ রানে ব্যাট করছেন মাইকেল ব্রেসওয়েল।

সংক্ষিপ্ত স্কোর তৃতীয় দিন শেষে:

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫৮.২ ওভারে ৩২৫/৯ ডি. (ব্রুক ৮৯, বেন ডাকেট ৮৪, পোপ ৪২, ফোকস ৩৮; ওয়াগনার ৪/৮২, সাউদি ২/৭১)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭৩.৫ ওভারে ৩৭৪ ( রুট ৫৭, ব্রুক ৫৪, ফোকস ৫১, পোপ ৪৯, রবিনসন ৩৯; টিকনার ৩/৫৫, ব্রেসওয়েল ৩/৬৮)

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৮২.৫ ওভারে ৩০৬ (কনওয়ে ৭৭, ব্লান্ডেল ১৩৮;  রবিনসন ৪/৫৪, অ্যান্ডারসন ৩/৩৬)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৬৩/৫ (মিচেল ১৩*, ব্রেসয়েল ২৫*; ব্রড ৪/২১, রবিনসন ১/৩৪)

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক