দিল্লিতে ভারতকে উদ্ধার করলো অক্ষর-অশ্বিন জুটি

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২

দিল্লি টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ২৬৩ রানও মনে হচ্ছিল বহু দূরের পথ। নাথান লায়নের ঘূর্ণিতে ভারত ১৩৯ রানেই যে হারিয়ে বসে ৭ উইকেট! তখন মনে হচ্ছিল দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়াই। কিন্তু লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেলের অসাধারণ প্রতিরোধে স্বাগতিকরা বিব্রতকর অবস্থা থেকে উতরে যেতে পেরেছে। অষ্টম উইকেটে অক্ষর-অশ্বিন ১১৪ রান যোগ করায় প্রথম ইনিংসে ২৬২ রান করতে পেরেছে ভারতীয় দল। জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। অজিদের লিড ৬২ রান।

চা বিরতির আগে কোহলির (৪৪) আউটের পর মনে হচ্ছিল ম্যাচটা ভারতের হাত থেকে ছুটে যাচ্ছে। কিন্তু প্রতিকূল অবস্থাতেও হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না অক্ষর। সিনিয়ররা যেখানে ব্যর্থ হয়েছেন। সেখানেই সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেছেন। ৩৭ রানের ইনিংসে তার সঙ্গী হন অশ্বিন।

অবশ্য দিনের শুরুতে সলিড ব্যাটিং দেখা যাচ্ছিল লোকেশ রাহুল-রোহিত শর্মার। সেই জুটি ভাঙে ৪৬ রানে। রাহুলকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন লায়ন। অজি স্পিনার তার পর অধিনায়ক রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারাকে ফিরিয়েই ভারতকে বিপদে ফেলে দিয়েছিলেন।

অফস্পিানার লায়ন ৬৭ রানে ৫ উইকেট নিয়েছেন। ৫৩ রানে ও ৭২ রানে দুটি করে উইকেট নেন যথাক্রমে টড মারফি ও ম্যাথু কুনেমান।

দিনের শেষ ভাগে ব্যাট করতে নামলে দলীয় ২৩ রানে ওপেনার উসমান খাজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। তার পর ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের ব্যাটিংয়ে দিনটা নির্বিঘ্নে পার করেছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম