পিএসএলে মুলতানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুলতান সুলতান্সের প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতানের হয়ে তিন ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজে নিজেকে প্রস্তুত করতেই তাসকিনের এমন সিদ্ধান্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহাব সেন্টারের দায়িত্বে থাকা ফিজিও জুলিয়ান কেলাফতের সঙ্গে কয়েকদিন ধরেই কাজ করছেন তাসকিন। নিজের কাজ শেষে তাসকিন বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ। মাত্র কয়েকটা ম্যাচের জন্য পিএসএলের প্রস্তাব গ্রহণ করে কোনও ম্যাচ (ইংল্যান্ডের বিপক্ষে) খেলতে না পারলে খুব খারাপ হবে। আর সদ্য আমি ইনজুরি থেকে সেরে উঠেছি, পুরোপুরি ফিট থাকা গুরুত্বপূর্ণ। তাই আমার কোনও অনুশোচনা নেই।’

বিপিএলে সিলেট পর্বে ফিল্ডিংয়ের সময় পায়ের স্ট্রেইনের কারণে বিপিএলে ঢাকা ডমিনেটর্সের শেষ তিন ম্যাচে খেলতে পারেননি গতিময় এই পেসার।

গত বছর জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকার সময় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। এবার ফিরিয়ে দিলেন পিএসএলে মুলতান সুলতান্সের প্রস্তাব। এই নিয়ে কোনও আক্ষেপ নেই তাসকিনের, ‘বোর্ড আমাকে সম্মানী (আইপিএল না খেলায়) দিয়েছিল। সুতরাং আমার কোনও অনুশোচনা নেই। আমার প্রধান লক্ষ্য আগামীতে জাতীয় দলের হয়ে খেলা। যদি জাতীয় দলের সঙ্গে ভালো করি, তাহলে আমি ভবিষ্যতে আরও অনেক প্রস্তাব পাবো।’

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হবে ১ মার্চ। ৯ মার্চ চট্টগ্রামে শুরু হবে তিন টি-টোয়েন্টির সিরিজ।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম