প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত তাইজুল, রান পেলেন না তামিম-মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪১

হাথুরুসিংহের সামনে দুই দল ভাগ হয়ে মিরপুরে অনুষ্ঠিত হয়ে গেলো ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচে রান পেলেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুই ক্রিকেটার আউট হতেই তাদের দুই জনকে ইনডোরে ব্যাটিংয়ে পাঠিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশ্য শুধু তাদেরই নয়, যারাই ব্যর্থ হয়েছে তাদের ইনডোরে ব্যাটিংয়ে পাঠানো হয়।  তামিম-মুশফিকের ব্যর্থ হওয়ার দিনে আলো ছড়িয়েছেন ইয়াসির আলী রাব্বি। তার ব্যাট থেকে আসে ৬১ রানের ঝকঝকে ইনিংস। তাকে দলে ফেরানো নিয়ে আলোচনা হচ্ছিল। হাফসেঞ্চুরি তুলে নিশ্চিতভাবেই হাথুরুসিংহের গুডবুকে চলে এসেছেন ইয়াসির।

বিসিবি নীল ও বিসিবি সবুজ দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। ইয়াসিরের হাফসেঞ্চুরিতে নীল দল ৪২.৪ ওভারে ২০৫ রান করে। জবাব ২১.৩ ওভারে ১০১ রানে শেষ হয় সবুজ দলের ইনিংস। তামিমের দল জয় পায় ১০৪ রানের ব্যবধানে।

প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত তাইজুল, রান পেলেন না তামিম-মুশফিক তামিমরা জয় পেলেও ইয়াসির ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। লিটন খেলেন ৩৬ রানের ইনিংস। তামিমের ব্যাট থেকে আসে ২ রান।  তামিম ড্রাইভ করতে গিয়ে ২ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন। মুশফিকের বলটা একটু লাফিয়ে উঠেছিল। উইকেটের পেছনে ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন নুরুল হাসান সোহান। ৬ রানেই শেষ মুশফিকের ইনিংস। বিকল্প ওপেনার হিসেবে আলোচনায় থাকা মাহমুদুল হাসান জয়ও রান পাননি।

এছাড়া নাসুমকে বাদ দিয়ে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হচ্ছিল। তবে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নিয়ে সেই আলোচনা থামিয়ে দিয়েছেন তাইজুল। এছাড়া মিরাজের পকেটে ৩টি ও নাসুম ২ উইকেট পেয়েছেন।  প্রস্তুতি ম্যাচে দুই দলে খেলেছেন দুজন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেন। রিশাদ ২ উইকেট নিলেও বিপ্লব বোলিংই করতে পারেননি।

/আরআই/এপিএইচ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক