জিপিএস পারফরম্যান্স ট্র্যাকার দিয়ে ইংলিশ পেসারদের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪

ঢাকায় এসে রাতটুকু বিশ্রাম নিয়েই মাঠে নেমে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। শনিবার (২৫ ফেব্রুয়ারি)  সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের অ্যাকাডেমিতে ঘাম ঝরান জস বাটলাররা। সকাল ১০টায় মাঠে এসে শুরুতেই প্রধান কোচ ম্যাথু মট মিরপুরের উইকেট পর্যবেক্ষণ করেন। এরপর হোম অব ক্রিকেটে কিছুক্ষণ ওয়ার্মআপ করে চলে যান মিরপুরের অ্যাকাডেমিতে।

মিরপুরের অ্যাকাডেমির নেটে ব্যাটিং-বোলিংয়ে স্কিল অনুশীলন সেড়েছে ইংলিশ দল। তবে পেসারদের ভিন্নভাবে প্রস্তুতি নিতে দেখা গেলো। পেসার আর্চার, সাকিব মাহমুদ, রিচ টপলি ও মার্ক উডদের গায়ে বিশেষ এক কিট দেখা গেছে। সেই কিট পরেই বোলিং অনুশীলন করেছেন তারা। এই কিটে জিপিএস পারফরম্যান্স ট্র্যাকার যুক্ত করে বিশেষ কিটে রূপ দেওয়া হয়েছে। সাধারণত ফুটবলাররা অনুশীলনের সময় বিশেষ এই কিট ব্যবহার করেন। ইদানিং ক্রিকেটাররাও এটি কিট কমবেশি ব্যবহার করছেন।  মূলত একজন পেসারের মুভমেন্ট হতে শুরু করে সবকিছুই প্রযুক্তির মাধ্যমে পুঙ্খনাপুঙ্খভাবে পরখ করা যায় এই কিটের মাধ্যমে। পেসারের কোনও ঘাটতি থাকলে সেটি সহজেই ধর পড়ে এই জিপিএস পারফরম্যান্স ট্র্যাকারে।

পাশাপাশি বাটলার-মঈন আলীদের ঘাম ঝড়াতে দেখা গেছে। বোলাররা বোলিং শেষ করে ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের দুটি সিরিজে ইংল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপে। তার আগে উপমহাদেশের কন্ডিশনে নিজেদের গুছানোর জন্য ইংলিশদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ।

আগামী ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়। ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০১৬ সালে সর্বশেষ সফরে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে। সেবার ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি খেলা হয়নি।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

/আরআই/এপিএইচ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম