দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৯

আগের ছয় আসরের মধ্যে তিনবারই শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। এবার দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়ান মেয়েরা। রবিবার (২৬ ফেব্রুয়ারি) আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায়। কঠিন সেই লক্ষ্য টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৩৭ রানে স্বাগতিক প্রোটিয়াদের থামিয়ে বিশ্ব জয়ের আনন্দে মাতে অজি মেয়েরা। এই নিয়ে টানা দুটি বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া নারী দল।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের ১৫৭ রানের লক্ষ্য দেয় অস্ট্রেয়িলা। মোটামুটি কঠিন লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানে ওপেনিং জুটি ভাঙে স্বাগতিকদের। পরের দুই ব্যাটারও সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। চতুর্থ উইকেটে লরা ওলভার্ড ও ক্লো ট্রায়ন মিলে ৫৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ৬১ রান করে ওলভার্ড আউট হতেই ছন্দপতন ঘটে প্রোটিয়াদের ব্যাটিংয়ে। ৪৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন প্রোটিয়া এই ওপেনার। সঙ্গীকে হারনোর কিছুক্ষণ পর ক্লো ট্রায়নও ফেরেন ২৩ বলে ২৫ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আর তাতেই ১৯ রানে হেরে শিরোপা খোয়াতে হয় দক্ষিণ আফ্রিকাতে।

যদিও টুর্নামেন্টের সপ্তম আসরে এসে সেরা সাফল্য পেলো তারা। নিজেদের মাঠে ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে বিদায় করে দিয়ে প্রথমবার ফাইনাল খেলেছে। দেশকে সাপোর্ট করতে কেডটাউনের পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। যদিও শেষ পর্যন্ত মন খারাপ করেই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক দর্শকদের।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ম্যাগান শুট, অ্যাশলে গার্ডনার, ডার্সি ব্রাউন ও জেস জোনাসেন একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে বেথ মুনির ৫৩ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংসের ওপর দাঁড়িয়ে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ৩৬ রানের মাথায় ওপেনার অ্যালিসা হিলি (১৮) আউট হলে বেথ মুনি ও অ্যাশলে গার্ডনার ৪১ বলে ৪৬ রানের জুটি গড়েন। ২১ বলে ২৯ রান করে আউট হন অ্যাশলে গার্ডনার। এরপর গ্রেস হ্যারিস ও মেগ ল্যানিংকে সঙ্গে নিয়ে বেথ মুনি শেষ পর্যন্ত ব্যাটিং করেন। বেথ মুনি ৯ চার ও ১ ছক্কায় নিজের ৭৪ রানের ইনিংসটি খেলেন। গ্রেস হ্যারিস ও মেগ ল্যানিং ১০ রান করে করেন। আর তাতেই ১৫৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

প্রোটিয়া বোলারদের মধ্যে ননকুলেকো মেলবা ও শাবনিম ইসমাইল দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন মারিজান ক্যাপ।

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম