আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ রানেই অলআউট!

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৫

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল তুরস্কের। ২০১৯ সালে তারা চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে গুটিয়ে গিয়েছিল। ভাঙা গড়ার খেলা ক্রিকেটে এবার তার চেয়েও কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে আইল অব ম্যান। তারা ১০ রানে গুটিয়ে গেছে!

জবাবে স্পেন ২ বলে ম্যাচ জিতে যায় ১০ উইকেটে। তাতে রেকর্ডও তৈরি হয়েছে আরেকটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের নজির এটি। গত নভেম্বরে মালিকে ৩০ রানে আটকে কেনিয়া ম্যাচ জেতে ১০৫ বল হাতে রেখেছ। সেই জায়গায় স্পেন জিতেছে ১১৮ বল হাতে রেখে।

আইরিশ সাগরে অবস্থিত আইল অব ম্যান স্বশাসিত অঞ্চল। যার জনসংখ্যা ৮৫ হাজার। তারা আইসিসির সহযোগী সদস্য পদ পেয়েছে ২০১৭ সালে।

কার্তাগেনায় ম্যাচটি ছিল স্পেনের বিপক্ষে তাদের সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টি। স্বাগতিক স্পেন টস জিতে আইল অব ম্যানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। জবাবে পাওয়ার প্লেতেই ফিরে যান ৮ ব্যাটার। চারটি করে উইকেট নেন মোহাম্মদ কামরান ও আতিফ মাহমুদ। ৮ ওভারের স্পেলে কামরানের হ্যাটট্রিকও আছে। দুটি নেন লর্ন বার্নস।  ব্যাটারদের মধ্যে ডাক মেরেছেন  ৭জন।

জবাবে স্পেনের রান তাড়ায় প্রথম বলটি নো বল করেন আইল অব ম্যানের জোসেফ। ব্যাটার ছিলেন আওয়াইস আহমেদ। ফ্রি হিটসহ টানা দুই ছয়ে ম্যাচ শেষ করেন তিনি। তাতে স্পেন সিরিজ জেতে ৫-০ ব্যবধানে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান