আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২

২০২২ সালটি মেহেদী হাসান মিরাজের স্বপ্নের মতো কেটেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে যাই করতে চেয়েছেন, ঠিকঠাক করতে পেরেছেন। বলা চলে পারফরম্যান্সের ফুল ফুটিয়েছেন সর্বোচ্চভাবে। তাতে পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ জায়গা করে নিয়েছিলেন। বর্ষসেরা ওয়াডে দলে জায়গা করে নেওয়ার পুরস্কার হিসেবে একটি স্মারক ক্যাপ পেয়েছেন তিনি।

এই ক্যাপ নিয়ে সোমবার দলীয় অনুশীলন শুরুর আগে ফটোসেশন করেছেন। এ সময় তাকে ভীষণ উচ্ছ্বসিত দেখা গেছে। তাকে এই ক্যাপ পরিয়ে দেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। এ সময় তামিম-সাকিবরা হাততালি দিয়ে মিরাজকে অভিনন্দন জানান।

বাংলাদেশের এই অফস্পিনার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত ছিলেন। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন তিনি। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রান আসে তার ব্যাট থেকে। সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে।  প্রথম ম্যাচে ৩৮ রানে অপরাজিত থেকে ১ উইকেটে দলকে জেতানোর পর দ্বিতীয় ম্যাচে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে।

২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মিরাজ। গত বছর ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করা এমন সেরা ১১ জনকে নিয়ে একাদশ ঘোষণা করে আইসিসি। যেটি প্রকাশ করা হয় গত জানুয়ারিতে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম