লায়নের স্পিন বিষে নীল ভারত, সহজ লক্ষ্য অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৩, ১৭:২৮আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৮:৩৪

প্রথম ইনিংসে ভারত ১০৯ রানে অলআউট। অস্ট্রেলিয়াও বড় লিড নিতে ব্যর্থ। দ্বিতীয় দিন উমেশ যাদবের পেস আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে সুবিধা করতে পারেনি। ১৯৭ রানে অলআউট তারা। এরপর নাথান লায়ন ঘূর্ণি জাদুতে বশীভূত করলেন ভারতকে। তার ২৩তম ফাইফারে ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে গেলো ১৬৩ রানে। চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে টিকে থাকতে অজিদের দরকার ৭৬ রান। সহজ এই লক্ষ্যে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা।

৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ভারত। দুই ওপেনার শুভমান গিল (৫) ও রোহিত শর্মাকে (১২) ফিরিয়ে দারুণ শুরু এনে দেন লায়ন। বিরাট কোহলি (১৩) এবারও ব্যর্থ, ম্যাথু কুনেমানের শিকার। রবীন্দ্র জাদেজাকে (৭) দলীয় ৭৮ রানে প্যাভিলিয়নে পাঠান লায়ন। 

এরপর চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আইয়ারের জুটি প্রতিরোধ গড়ে। আইয়ারের ২৭ বলে ৩ চার ও ২ ছয়ে ২৬ রানের গতিময় ইনিংস থামে মিচেল স্টার্কের বলে। শ্রীকর ভারত ও রবীচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন লায়ন। 

একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া পুজারাকে ফিরিয়ে ভারতের লাগাম টেনে ধরেন অজি স্পিনার। এনিয়ে ১৩তম বার লায়নের শিকার হলেন তিনি, যা কোনো ভারতীয় ব্যাটসম্যানের একজন বোলারের কাছে সর্বোচ্চ। একই ওভারে উমেশ যাদবও ফেরেন। অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন। তাদেরও বিচ্ছিন্ন করেন লায়ন। উইকেট ছেড়ে বেরিয়ে এসে বোল্ড হন সিরাজ। ২৩.৩ ওভারে ৬৪ রান দিয়ে ৮ উইকেট পান লায়ন। এটা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৭ সালে বেঙ্গালুরুতেও ভারতের ৮ উইকেট নেন লায়ন, সেবার দেন ৫০ রান। 

এর আগে ৪ উইকেটে ১৫৬ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া বাকি ছয় উইকেট হারায় মাত্র ৪১ রানে। অশ্বিন ও উমেশ সমান তিনটি করে উইকেট নেন। আগের দিন চার উইকেট নেওয়া জাদেজা আর সংখ্যা বাড়াতে পারেননি।

ভারতকে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করা হয়। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক