ভারতের ফাইনালে ওঠার স্বপ্নে কেমন ধাক্কা দিলো অস্ট্রেলিয়া?

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৩, ১৪:৩৪আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৪:৩৪

ভারতের মাটিতে টেস্টে বিরল জয় পেলো অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ম্যাথু কুনেমান ও পরেরটায় নাথান লায়ন ঘূর্ণি জাদু দেখালেন। তাতে ৯ উইকেটে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ফাইনালে উঠলো অস্ট্রেলিয়া। অথচ এই ম্যাচ জিতলেই তাদের বদলে টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পেতো ভারত।

এই হার রোহিত শর্মাদের টানা দ্বিতীয় ফাইনাল খেলার স্বপ্নে কত বড় ধাক্কা দিলো? এখনই সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে শঙ্কা উঠেছে। আহমেদাবাদে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচটি না জিতলে নির্ভর করতে হবে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের ওপর। তবে জিতলেই নিশ্চিতভাবে উঠে যাবে ফাইনালে।

এই ম্যাচের আগে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে ছিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় দল ভারতের ছিল ৬৪.০৬ পয়েন্ট। গত এক দশকে ঘরের মাঠে তৃতীয় হারের পর ভারতের পয়েন্ট কমে ৬০.২৯। অস্ট্রেলিয়া ৬৮.৫২ পয়েন্ট নিয়ে সবার উপরে। এখনও ভারত দ্বিতীয় স্থানেই আছে।

ভারতের এই হারে শ্রীলঙ্কা আশার আলো দেখতে পাচ্ছে। ৫৩.৩৩ পয়েন্টে তিনে থেকে তারা নিউ জিল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে। চতুর্থ টেস্টে ভারত যদি হেরে যায়, সিরিজ শেষ হয় ২-২ এ। তখন শ্রীলঙ্কা নিউ জিল্যান্ডকে ২-০ তে হোয়াইটওয়াশ করে রোহিতদের বিদায় করে ফাইনালে উঠবে। তবে সিরিজের ব্যবধান অন্যরকম হলে লঙ্কানদের সম্ভাবনা শেষ, সেক্ষেত্রে শেষ ম্যাচ হেরেও ফাইনাল খেলবে ভারত।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম