মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৩, ১২:২৩আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২:২৪

গতবারও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এবার তাকে অন্য দলে দেখার গুঞ্জন উঠলেও শোনা যায়, এই ঐতিহ্যবাহী ক্লাবেই থাকছেন তিনি। শনিবার সেরে ফেললেন আনুষ্ঠানিকতা। মিরপুরের সিসিডিএম কার্যালয়ে সশরীরে এসে মোহামেডানের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক।

আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে এবারের প্রিমিয়ার লিগ। এর আগেই শেষ হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে এই টুর্নামেন্টের শেষ দিকে হয়তো দেখা যেতে পারে সাকিবকে।

গতবার সাকিব মোহামেডানের হয়ে নাম লেখান। কিন্তু জাতীয় দল ও ব্যক্তিগত ব্যস্ততা শেষে যখন ফেরেন, ততদিনে বাদ পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত তারা বাঁহাতি অলরাউন্ডারকে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য ছেড়ে দেন।

এবারের প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব চলবে ঈদ উল ফিতরের আগ পর্যন্ত। বিরতির পর শুরু হবে সুপার লিগ পর্ব।

শনিবার দুপুরে চট্টগ্রামে উড়াল দেবে বাংলাদেশ দল। ৬ মার্চ সেখানে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলে ঢাকায় ফিরবে দুই দল। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম