পাকিস্তান সুপার লিগে আর খেলবেন না টাইগার ওপেনার তামিম ইকবাল। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন তিনি। বুধবার সাকিবের করাচি কিংসের বিপক্ষে মাঠে নামেননি তিনি। আগের ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষেও ব্যাট হাতে দেখা যায়নি তাকে। তামিমের দল পেশোয়ার জালমির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ঢাকায় ফিরে শুক্রবার ব্যাংককের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ব্যাংকক যাচ্ছেন এই হার্ড হিটার। পিএসএলে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারও তিনি।
বাবা হতে যাওয়া তামিম খেলছেন না বাংলাদেশের অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়া কাপেও। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।
/আরএম/এমআর/








