শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪২

ভবিষ্যৎ ক্রিকেটারদের টেস্ট খেলায় অভ্যস্ত করে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে 'অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট লিগ'। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এমএ আজিজ স্টেডিয়ামে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই লিগ। শেষ হবে ৮ থেকে ১১ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে। শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ
বুধবার চিটাগাং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, এই লিগে আট বিভাগের ক্রিকেটাররা চারটি জোনে ভাগ হয়ে খেলবে। এই জোনগুলো হলো- নর্থ, ইস্ট, সাউথ এবং সেন্ট্রাল। ম্যাচগুলো হবে চারদিনের। আর প্রতিটি দলই খেলবে একে অপরের সঙ্গে। 

এরপর টুর্নামেন্ট সেরা দুই দল খেলবে ফাইনালে। সবমিলিয়ে লিগে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগে যে দলটি চ্যাম্পিয়ন হবে তারা পাবে পাঁচ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে তিন লাখ টাকা। 

সংবাদ সম্মেলনে আকরাম খান আরও জানান, 'সম্ভাবনাময়ী তরুণদের বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলার উপযোগী হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন করা হচ্ছে। আমরা আশা করছি এর মাধ্যমে ভবিষ্যতের সাকিব-তামিম-মুশফিকরা উঠে আসবে।'

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম