শেষ টেস্টেও নেই কামিন্স, দায়িত্ব পালন করবেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ১৪:০৮আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৪:০৮

মায়ের অসুস্থতায় দেশে ফিরে যাওয়া প্যাট কামিন্স ভারতের বিপক্ষে শেষ টেস্টেও খেলতে পারছেন না। তিনি আর ভারত ফিরবেন না বলে আহমেদাবাদে চূড়ান্ত টেস্টটির অধিনায়কত্ব করবেন স্টিভেন স্মিথ। এই টেস্টটি জিতলেই অস্ট্রেলিয়া বোর্ডার-গাভাস্কার সিরিজে সমতা ফেরাবে।

কামিন্সের মায়ের অবস্থা ভালো নয়। গুরুতর হওয়াতে প্যালিয়াটিভ কেয়ারে রয়েছেন। মায়ের অসুস্থতায় দ্বিতীয় টেস্টের পর ভারত ছেড়ে যান অজিদের নিয়মিত অধিনায়ক। তার পর থেকে সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন অধিনায়কত্ব কাঠামো চালুর পর কামিন্স যুগে চারবার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন স্মিথ। যদিও অজি ব্যাটার স্পষ্ট করে দিয়েছেন পূর্ণকালে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে কোনও আগ্রহ তার নেই। তার অধীনে ইন্দোরে তৃতীয় টেস্ট জিতেছে অজি দল। ওই টেস্টের পরই তিনি মন্তব্য করেছেন, ‘আমার এই ক্ষেত্রে সময় শেষ। এখন এটা প্যাট কামিন্সের দল।’

টেস্টে কামিন্সকে না পাওয়া গেলেও ওয়ানডে সিরিজে তার অপেক্ষায় রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কামিন্সের মায়ের যা অবস্থা। তাতে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে আসন্ন সিরিজটিকে কেন্দ্র করে। এরই মধ্যে তিনি আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
বিশ্বকাপে খেলবেন রোহিত? নিজেই দিলেন বড় ইঙ্গিত
সর্বশেষ খবর
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে