পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে ১৬টি গুলিসহ পিস্তল চুরি

চাঁদপুর প্রতিনিধি
০৬ মে ২০২৫, ২১:৫৩আপডেট : ০৬ মে ২০২৫, ২২:২৫

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। এর আগে সোমবার বিকালে ফরিদগঞ্জ থানার ১০০ গজ দূরে আবাসিক ভবনের চারতলার বাসা থেকে রাকিব উদ্দিনের সরকারি পিস্তল ও গুলি চুরি হয়। ওই দিন সন্ধ্যায় রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়।

রাকিব উদ্দিন জানান, ফরিদগঞ্জ থানা থেকে ১০০ গজ দূরে আবাসিক চারতলা একটি ভবনের চারতলার এক ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি। সোমবার দুপুরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। বিকালে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ফ্ল্যাটের তালা ভেঙে বাসার ভেতরে ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

ফরিদগঞ্জ থানার ওসি বলেন, ‘এসআই রাকিব ওই ভবনের চারতলার উত্তর পাশের একটি ফ্ল্যাটে একাই থাকেন। ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে পুলিশ সদস্যরা ভাড়া থাকেন। ভবনটির উত্তরে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আছে। সোমবার দুপুরে বা বিকালে চোরের দল বাসার তালা ভেঙে দুটি ম্যাগাজিনে ১৬টি গুলিসহ একটি ৯ এমএম তরাশ পিস্তল ও ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে কাজ করছে।’

খবর পেয়ে সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, পিবিআই পুলিশ সুপার এস এম মোস্তাইম, সিআইডি ও ডিবির দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, ‘এ ঘটনায় এসআই রাকিবকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্ত করার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে কাজ করছে পুলিশ।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি