আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত বোর্ড প্রধানের

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৬ মার্চ ২০২৩, ২২:১৯আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২২:১৯

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপে। তার আগে সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। বড় দুটি টুর্নামেন্টের আগে ঘরের মাঠে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজ দুটোতে পরীক্ষা-নিরীক্ষায় যাবে বাংলাদেশ, সোমবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। বছরের মাঝামাঝি আসবে আফগানিস্তান। এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে সেরা দলটাকে পাঠানোর আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চায় বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পুরষ্কার বিতরণী পর্বের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বোর্ড সভাপতি। সেখানেই নাজমুল হাসান বলেছেন, ‘ধরেন আমার একটা খেলোয়াড় ইনজুরিতে পড়লো। সেটা ওপেনার হতে পারে, হতে পারে সেটা মিডল অর্ডারের কেউ। আবার লোয়ার অর্ডার ব্যাটারও হতে পারে। ওই খেলোয়াড়কে দেখতে হবে। এখন কোচ নতুন। যার খেলা দেখেনি, তাকে নামিয়ে দেবে? সামনে আমাদের দুটো সিরিজ আছে, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে। এই দুই সিরিজে আমরা দুই-একজনকে বিশ্রাম দিতে পারি।’

বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘বিশ্রাম দেওয়া হবে নতুন একজনকে দেখার জন্য। এর মানে এই না যে সে বাদ পড়ে গেছে। বিকল্প কী আছে, সেটা দেখার জন্য। এটা নিয়ে দুশ্চিন্তা না করে, এনিয়ে মিডিয়ারও হুলস্থুল করার কিছু নেই। এশিয়া কাপে যে দল ঘোষণা করা হবে, সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড। এটা মনে রাখতে হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম