আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন সোহেল তানভীর

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ১৪:০৯আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৪:২৬

প্রচলিত স্টাইলে বল করতেন না তিনি। অদ্ভুত বোলিং অ্যাকশনের পাশাপাশি ক্ষীপ্র গতির জন্য বেশি পরিচিত। বলা হচ্ছে পাকিস্তানি পেসার সোহেল তানভীরের কথা। ৩৮ বছর বয়সী বামহাতি এই পেসার বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৬২টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলা সোহেল তানভীর অনেক দিন ধরেই জাতীয় দলের রাডারে ছিলেন না। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালের ডিসেম্বরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলা হয়েছে ২০১৭ সালে। তার পর থেকে শুধু ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে গেছেন। সোমবার টুইটারে অবসরের কথা জানিয়ে সোহেল লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। তবে সামনে শুধু ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবো। দেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য পিসিবিকে অসংখ্য ধন্যবাদ।’

ক্ষীপ্র গতির জন্য বিদেশি লিগগুলোয় প্রচুর চাহিদা ছিল তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট নিয়েছেন। তাছাড়া ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন।

পাকিস্তান সুপার লিগে করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস ও কোয়েটা গ্লাডিয়টর্সের হয়ে খেলেছেন ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত। সর্বশেষ খেলেছেন কোয়েটায়। লিগে ৬১ ম্যাচে তার ঝুলিতে রয়েছে মোট ৫৫ উইকেট।

/এফআইআর/      
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের