দক্ষিণ আফ্রিকা সিরিজে ক্যারিবীয়দের সহকারী কোচ বদ্রি

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ১৩:৪৫আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৩:৪৭

১৬ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডের সঙ্গে তিন টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সাদা বলের সিরিজটির জন্য সাবেক লেগ স্পিনার স্যামুয়েল বদ্রিকে সহকারী কোচ নিয়োগ দিয়েছে তারা।

অ্যাসাইনমেন্ট ভিত্তিতে এর আগেও ক্যারিবীয়দের সঙ্গে তিনি কাজ করেছেন। সর্বশেষ ছিলেন স্পিন বোলিং পরামর্শক। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেও একই ভূমিকায় তাকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তার কাজে সন্তুষ্ট হয়েই সেটার ধারাবাহিকতা ধরে রাখা হচ্ছে। নতুন ভূমিকায় তিনি অন্তর্বর্তী কোচ আন্দ্রে কোলে এবং নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শাই হোপ, রোভম্যান পাওয়েলের সঙ্গে কাজ করবেন।

আগামী বৃহস্পতিবার ৪২ বছর হতে চলা বদ্রি ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। সংক্ষিপ্ত ফরম্যাটে বিশেষজ্ঞ বলে পরিচিত বদ্রি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন। ৬.১৭ ইকোনমিতে নিয়েছেন ৫৬ উইকেট। সব মিলিয়ে ১৯৭ টি-টোয়েন্টি খেলে ১৮৭ উইকেট নিয়েছেন। ইকোনমি ছিল ৬.০২।

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টটি তারা ৮৭ রানে হেরেছে। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট শুরু হবে আজ বুধবার।  

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম