মেসি-এমবাপ্পেদের বিদায় দিয়ে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ০৯:৪২আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৯:৪২

গত মৌসুমের পর এবার প্রত্যাশাটা আরও বেশি ছিল পিএসজির। প্রাণভোমরা লিওনেল মেসি যে কাতার বিশ্বকাপ জিতেছেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগটা তাদের কাছে হতাশার নাম হয়ে থাকলো এবারও! শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে জিতে বিদায় দিয়েছে তাদের। দুই লেগ মিলে জার্মান জায়ান্টরা ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

প্রথম লেগে ১-০ তে পরাজয়ের পাশাপাশি এই ম্যাচে নেইমার ছিলেন না। ম্যাচের শুরুর ৪৫ মিনিট দুই দলেরই সমান সুযোগ ছিল। ৩০ মিনিটের মধ্যে লক্ষ্যের কাছাকাছি মেসির দুটি শট ব্লকড হয়েছে। তার কিছু পর জামাল মুসিয়ালার শট রুখে দিয়েছেন জিয়াইনলুইজি দোন্নারুম্মা। 

ভাগ্য ভালো যে বায়ার্ন বিরতির আগ মুহূর্তে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বায়ার্ন গোলকিপার ইয়ান সোমারের ভুলে বল পেয়ে গিয়েছিলেন ভিতিনিয়া। অরক্ষিত জালে ভিতিনিয়ার শট গোললাইন অতিক্রম করতে পারতো যদি না তার আগেই সেটি ক্লিয়ার করতেন মাথিয়াস ডি লিখট। 

বিরতির পর বায়ার্ন গোল পেয়েই গিয়েছিল। কিন্তু চুপো মোটিংয়ের শট বাতিল হয়েছে অফসাইডে। ঘণ্টা খানেকের মাথায় অবশ্য আর কোনও ভুল হয়নি। চুপো মোটিং জালে বল জড়িয়ে স্কোর ১-০ করেছেন। দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সেভ করে ক্লিন শিট ধরে রাখেন সোমার। যার একটি ছিল রামোসের, অপরটি কিলিয়ান এমবাপ্পের।

ম্যাচের ভাগ্য যখন প্রায় নির্ধারিত ৮৯ মিনিটে কফিনের শেষ পেরেকটি ঠুকেছেন বদলি হয়ে নামা জনাব্রি। প্রতি আক্রমণে কানসেলোর কাছ থেকে থ্রু বল পেয়ে জাল কাঁপিয়েছেন তিনি।

বিগত ৭ আসরের মধ্যে ৫বার-ই চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে পিএসজি। বায়ার্ন অবশ্য ঘরের মাঠে অপরাজেয় থাকলো ২৪ ম্যাচ। আর শেষ ১২ বারের মধ্যে ১১ বারই জার্মান জায়ান্টরা কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে।

/এফআইআর/    
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম