ফেসবুক পেজে সবাইকে ‘সালাম’ দিলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ২০:০২আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২০:০২

বিপিএলে যে লাইনে ছিলেন, সেই একই লাইনে থেকে সুবাস ছড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলে সেই ম্যাচে করেছিলেন হাফ সেঞ্চুরি। তার দল হারলেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমৎকার দুটি ফিফটি। মাঠের পারফরম্যান্সের কারণে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সমালোচিত ক্রিকেটার তিনি, তার ব্যাটেই দেখা মিললো আরেকটি ঝকঝকে ইনিংস।

বিপিএলে ১৫ ম্যাচে চার ফিফটিতে ৫১৬ রান করে ছিলেন প্রতিযোগিতার শীর্ষ ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে করেন হাফ সেঞ্চুরি, যা ছিল গুনে গুনে ১৬ ম্যাচ পর। ইংলিশদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও পঞ্চাশে রাঙান। ২৪ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে খেললেন ম্যাচসেরা ইনিংস। ৩০ বলে ৮ চারে করেন ৫১ রান।

২৭ বলে হাফ সেঞ্চুরি করেন শান্ত। বিশেষ করে মার্ক উডের ওভারে টানা চারটি চার মারা ছিল তার এই ইনিংসের হাইলাইটস। এমন ঝড়ে তিনি বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন। ক্রিকেটের ছোট সংস্করণে এটি ছিল তার তৃতীয় ফিফটি। চার আন্তর্জাতিক ম্যাচে তিন হাফ সেঞ্চুরি। সমালোচকদের জবাব দিলেন ব্যাট হাতে। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বললেন, ‘আমি শুধু বল দেখেছি এবং ক্রিকেটের শট খেলেছি। টি-টোয়েন্টিতে আসলে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ।’ এই ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও সরব শান্ত। দলকে জেতানোর পর সালাম দিলেন সবাইকে, হাফ সেঞ্চুরি উদযাপনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা, ‘আসসালামু আলাইকুম।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম