৫০০ উইকেট চান হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৫:২০আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৬:০৬

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের দুর্দান্ত এই জয়ে সবচেয়ে বেশি অবদান বোলারদের। বিশেষ করে ডেথ ওভারে হাসান মাহমুদ যেভাবে বোলিং করেছেন, সেটা অবিশ্বাস্য। তরুণ এই পেসার শেষ দুই ওভারে ৫ রান খরচায় নেন ২ উইকেট। আর তাতে ইংলিশদের অল্প পুঁজিতে থামিয়ে দিতে পেরেছিল বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ম্যাচে নামার আগের দিন সংবাদ সম্মেলনে হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল ক্যারিয়ার শেষে নামের পাশে কত উইকেট দেখতে চান। তরুণ এই পেসারের উত্তর, ‘অবশ্যই ৫০০ উইকেট।’

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা না হলেও টি-টোয়েন্টিতে নেমে আলো ছড়িয়েছেন হাসান। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ২১ রান, ছিলেন উইকেটশূন্য। পরের ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে নেন ২ উইকেট। ১৭তম ওভারে মাত্র ১ রান দিয়ে আউট করেন জস বাটলারকে। ১৯তম ওভারে ৪ রান খরচায় তুলে নেন স্যাম কারানের উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে হাসানের শিকার ২ উইকেট। তাতে ১৫৭ রানের সহজ লক্ষ্য পেয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। টাইগার অব দ্য ম্যাচ পুরস্কারও জেতেন এই পেসার।

ছোট্ট ক্যারিয়ারে খুব বেশি ম্যাচ খেলেননি হাসান। এখনও যেতে হবে বহুদূর, শেষটায় নিজেকে যে জায়গায় দেখতে চান, সেটাই জানালেন তিনি, ‘অবশ্যই ৫০০ উইকেট।’

ইংল্যান্ডের ইনিংসের ১৩তম ওভারে হাসানকে টানা দুটি ছয় মারেন বাটলার। প্রথম দুই ওভারে ২১ রান দিয়ে ছিলেন বেশ খরুচে। নিজের দ্বিতীয় স্পেলে ফিরে বাটলারের ব্যাটে দুই ছয় খাওয়ার ঘটনা ভুলে নিজের কাজটা ঠিকঠাক করে ফেরান অধিনায়ককে। কী পরিকল্পনা ছিল এমন প্রশ্নে তরুণ এই পেসার বলেছেন, ‘ওই সময় ও যে আমাকে পরপর দুটা ছক্কা মেরেছে, আমি ছয়ের কথা ভাবিনি, ছক্কার দিকে তাকাইনি। আমি ভাবছিলাম আমি কী করবো। শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল, যে কোনোভাবে আটকাতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে হাসানের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠা আসা এই তরুণের ২০২০ সালে টি-টোয়েন্টি অভিষেক হয়। পরের বছর হয় ওয়ানডে অভিষেক। তবে ইনজুরির কারণে নিয়মিত হতে পারেননি তিনি। সুস্থ হয়ে ফিরেই দারুণ ছন্দময় বোলিং করছেন এই পেসার। নিজের প্রক্রিয়া নিয়ে হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল খারাপ হলেও পরের বলে ফোকাসটা রাখি, আমার শক্তির জায়গায় থাকি। ওই সময়টায় নিজের জাত দেখাতে পছন্দ করি। চ্যালেঞ্জটা নিতে ভালো লাগে।’

মূলত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বোলিং করে তার ভয় কেটে যায়। অ্যাডিলেডে সেই ম্যাচে কোহলিদের বিপক্ষে ৩ উইকেট নিয়েছিলেন হাসান। ১১ টি-টোয়েন্টির ছোট্ট ক্যারিয়ারে ১৫ উইকেট নিয়েছেন হাসান। ৬ ওয়ানডেতে তার শিকার ৮ উইকেট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শুরুতে দারুণ বল করেছিলেন। আউট করেছিলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকে। ভারতের বিপক্ষে সাফল্য পাওয়ার পরই আত্মবিশ্বাস পেয়েছিলেন হাসান, ‘বিশ্বকাপে প্রথম ম্যাচ ছিল ভারতের সঙ্গে। ওই ম্যাচের পর আমার ভয়টা কেটে গিয়েছে। এখানে আরেকটু সহজ হয়েছে।’

ইংল্যান্ড দলে জোফরা আর্চার, মার্ক উড, স্যাম কারান, ক্রিস ওকসের মতো বেশ কয়েকজন তারকা পেসার আছেন। কীভাবে চাপ সামলানো যায় সেই মন্ত্র তাদের কাছ থেকে নিতে চান হাসান, ‘(আর্চার-উডদের সঙ্গে) এখনও কথা বলিনি। সামনে হয়তো বলবো। এখন ওদের দেখছি, পর্যবেক্ষণ করছি। ওদের অনেক কিছু জিজ্ঞেস করবো। তারা চাপ কীভাবে সামাল দেয়, নতুন বলে কেমন করে এতো সাবলীল বোলিং করে। এগুলো নিয়ে আলোচনা করবো।’

 /আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম