বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় যাবে আয়ারল্যান্ড, সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৭:৫৪আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:১৬

২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে কখনও এক সিরিজে একটির বেশি ম্যাচ খেলেনি আয়ারল্যান্ড। এবার তারা সেই ধারা থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে গলে দুটি টেস্ট খেলবে আইরিশরা। আসল সূচিতে একটি টেস্ট ও দুটি ওয়ানডে ছিল। সোমবার তাতে পরিবর্তন আনা হয়।

এপ্রিলের শুরুতে বাংলাদেশের বিপক্ষেও একটি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। জুনে লর্ডসে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি টেস্ট। আফগানিস্তানের সঙ্গে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ছয় বছরে মাত্র তিনটি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে কোনও ম্যাচ তারা জিততে পারেনি। ২০১৯ সালের পর তারা আবার সাদা পোশাকে খেলবে বাংলাদেশের বিপক্ষে। 

সূচি পরিবর্তন হওয়ায় নিশ্চিতভাবে খুশি শ্রীলঙ্কা। কারণ তারা আরও বেশি বেশি টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিল। অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ক্রাইস্টচার্চ টেস্ট চলাকালে বছরে মাত্র পাঁচ টেস্ট খেলায় হতাশা প্রকাশ করেন, ‘সবাই বলছে টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে। কিন্তু আমরা টেস্ট ক্রিকেটের ভালোর জন্য কিছু করছি না। বছরে মাত্র পাঁচ টেস্ট খেললাম। আশা করি এই বছর আরও টেস্ট ম্যাচ পাবো। পাঁচটা ম্যাচ খেলা যথেষ্ট মনে হয় না।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম