মাঠকর্মীদের দুই লাখ টাকা পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২১:৩৫আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৩৫

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়েছে। দারুণ এই জয়ের পর মাঠকর্মীদের আর্থিকভাবে পুরস্কৃত করেছেন বিসিবির দুই পরিচালক শেখ সোহেল ও ইসমাইল হায়দার মল্লিক। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক পর্যায়ে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল মাঠকর্মীদের সাথে কথা বলেন। তারপর তাদের সাথে ছবি তুলে নিজের পকেট থেকে এক লাখ টাকার একটি বান্ডিল বের করে তাদের হাতে দিয়ে বলেন, ‘তোমরাই মাঠ তৈরির আসল হিরো।’

এরপর মাঠকর্মীরা নানা দাবিদাওয়া তুললে তা পূরণের আশ্বাস দিয়ে চলে যান সোহেল। বিসিবির এই পরিচালক চলে যাওয়ার পর মাঠকর্মীদের আরও এক লাখ টাকা দেন বিসিব পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার। মাঠকর্মীরা তার কাছেও নানা দাবিদাওয়া নিয়ে গেলে তিনি এক লাখ টাকা পুরস্কারের কথাটি জানান। কিছুক্ষণ পরই সেটি হস্তান্তর করেন।

এর আগে চট্টগ্রামে সাকিব আল হাসান টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর তার পুরস্কারের এক লাখ টাকা মাঠকর্মীদের দিয়ে দেন। এবার মিরপুরে বিসিবির দুই পরিচালক ব্যক্তিগত উদ্যোগে পুরস্কার দিলেন।

 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম