শুরু হচ্ছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২১:৪৭আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৫৭

এবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। এনিয়ে টানা ১১ বারের মতো ঢাকা লিগের টাইটেল স্পন্সর হলো তারা। টুর্নামেন্টের অফিসিয়াল নাম ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩।’

ক্লাব ক্রিকেটের ১২ দল নিয়ে ঢাকা লিগ শুরু হবে বুধবার (১৫ মার্চ) থেকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপি মাঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ঢাকার সেরা ক্লাবগুলো। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধন সকাল ৯টায় মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

লিগের শুরুতে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর প্রত্যেকে নিজেদের ক্লাবে যোগ দেবেন। ফলে মাঠের লড়াইয়ে থাকবে উত্তেজনা, রোমাঞ্চ।

প্রথম রাউন্ডের ফিক্সচার

১৫ মার্চ ২০২৩

লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ঢাকা লিওপার্ডস (শের-ই-বাংলা স্টেডিয়াম)

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব (খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব (বিকেএসপি-৩)

১৬ মার্চ ২০২৩

আবাহনী লিমিটেড বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড (শের-ই-বাংলা স্টেডিয়াম)

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৩)

গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড (খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম)

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি