বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মধুমতি ব্যাংক লিমিটেড ও পাওয়ার স্পন্সর মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। এছাড়া কো-স্পন্সর হিসেবে থাকছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। এর বাইরে অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক।
বুধবার (১৫ মার্চ) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পন্সরদের নাম ঘোষণা করেছে।
সিরিজের লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু), টাইটেল স্পন্সর মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির, প্রধান নির্বাহী সফিউল আজম, পাওয়ার স্পন্সর মিস্টার হোয়াইটের পক্ষ থেকে কাজী এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী রফিকুল আমিন, কো-স্পন্সর ওয়ালটন গ্রুপের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান ও অ্যাসোসিয়েট স্পন্সর রিমার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল উদ্দিন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘দারুণ এক অনূভূতি নিয়ে আজকের সংবাদ সম্মেলন করছি। বাংলাদেশ প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে। যেমন পারফরম্যান্স দেখিয়েছে, আশা করি আয়ারল্যান্ডের বিপক্ষেও এটা অব্যাহত থাকবে। আসন্ন সিরিজে থাকা সকল স্পন্সরদের ধন্যবাদ। তারা সব সবসময় ক্রিকেট বোর্ডের সঙ্গে ছিল। আবার তাদের আমরা পেয়েছি, এ জন্য অত্যন্ত আনন্দিত।’








