ইনিংস হার এড়াতে লড়াই করছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১২:০৩আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১২:০৫

নাইটওয়াচম্যান প্রভাত জয়াসুরিয়া নিউ জিল্যান্ডের বিপক্ষে নতুন দিন সকালে সুবিধা করতে পারলেন না। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তিনি মাঠ ছাড়লেন। ক্রাইস্টচার্চে লড়াকু ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজও মাত্র ১ রান করে ম্যাট হেনরির শিকার।

৩৪ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা দিনেশ চান্ডিমালকে নিয়ে সামাল দেন দিমুথ করুণারত্নে। মাইকেল ব্রেসওয়েলের বলে জুটিটা ভেঙে যায় ৮০ রানে। পরের ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকেও প্যাভিলিয়নে পাঠান তিনি।

২ রানের ব্যবধানে দুটি উইকেট হারানোর পরে নিশান মাদুশকাকে নিয়ে করুণারত্নে ছোট প্রতিরোধ গড়েন। ৪০ রানের জুটি ভেঙে দেন হেনরি। ৬ উইকেটে ১৫৬ রান করা শ্রীলঙ্কা শেষ চার উইকেট হারায় আর আট রান করে। করুণারত্নে ১৮৮ বলে ৯ চারে সর্বোচ্চ ৮৯ রান করেন।

মাইকেল ব্রেসওয়েল ও হেনরি তিনটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ১৬৪ রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন। ৪১৬ রানের লিড পায় নিউ জিল্যান্ড, প্রথম ইনিংসে ৫৮০ রান তুলেছিল তারা। শ্রীলঙ্কাকে ফলো অনে পাঠানোর সুযোগ নষ্ট করেনি স্বাগতিকরা। 

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শ্রীলঙ্কা তুলনামূলকভাবে ভালো খেলেছে। দলীয় ২৬ রানে ওশাদা ফার্নান্দোকে (৫) হারানোর পর করুণারত্নে ও কুশল মেন্ডিস ৭১ রানের জুটি গড়েন। টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে আর টিকতে পারেননি করুণারত্নে, অধিনায়কের ব্যাট থেকে আসে ৮৩ বলে ৫১ রান। এরপর কুশল ও ম্যাথুজ দেখেশুনে ব্যাটিংয়ে দিন শেষ করে আসেন। তাদের জুটি ছিল অপরাজিত ১৬ রানের।

৯৬ বলে হাফ সেঞ্চুরি করার পর আরও চার বল খেললেও রান বাড়াতে পারেননি কুশল। ১০০ রানে অপরাজিত তিনি। অন্য প্রান্তে ম্যাথুজ খেলছিলেন ১ রানে। ২ উইকেটে ১১৩ রান শ্রীলঙ্কার। ইনিংস হার এড়াতে তাদের আরও ৩০৩ রান করতে হবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম