কলকাতার ভারপ্রাপ্ত অধিনায়কের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১৯:০০আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৯:০০

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হয়েছে নিতিশ রানাকে। তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার পিঠের চোটে টুর্নামেন্টের প্রথম ভাগে মাঠের বাইরে থাকবেন।

আইয়ারের বদলে অধিনায়কের দৌড়ে নিতিশের সঙ্গে ছিলেন সুনীল নারিন। সৈয়দ মুশতাক আলী ট্রফির ১২ টি-টোয়েন্টিতে নিজ রাজ্য দিল্লির নেতৃত্বে ছিলেন নিতিশ। তার অধীনে আট জয় ও চারটিতে ড্র করেছিল দিল্লি। ২৯ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারকে ২০১৮ মৌসুমের আগে কিনেছিল কলকাতা। তারপর থেকে দলটির সঙ্গেই আছেন।

সব মিলিয়ে কলকাতার হয়ে ৭৪ ম্যাচ খেলে ১৩৫.৬১ স্ট্রাইক রেটে ১৭৪৪ রান করেছেন নিতিশ। গত মৌসুমে দলের দ্বিতীয় শীর্ষ ব্যাটার ছিলেন তিনি। ১৪৩.৮২ স্ট্রাইক রেটে করেন ৩৬১ রান। যদিও তার দল লিগের সপ্তম স্থানে থেকে আইপিএল শেষ করে। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম