জন্মদিনে বড় ধাক্কা খেলেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৬:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৬:১৭

আজ ২৮ বছর পূর্ণ হয়েছে পেসার তাসকিন আহমেদের। নিজের জন্মদিনেই বড় ধাক্কা খেলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।

চোটের কারণে সোমবার সকালে দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন না। বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন সাইড স্ট্রেইনে ভুগছেন। পুরোপুরি সুস্থ হতে তার দুই সপ্তাহের মতো সময় লাগবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় থেকেই সাইড স্ট্রেইনে ভুগছিলেন তাসকিন। আশায় ছিলেন টেস্ট ম্যাচের আগেই হয়তো সুস্থ হয়ে উঠবেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার অনুশীলন করেননি। মূলত ঢাকা টেস্টে খেলার মতো অবস্থানে নেই বলেই দর্শক হয়ে পড়েছেন।

তার ছিটকে যাওয়া দলের জন্যও বড় দুঃসংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন। ওয়ানডে সিরিজেও দারুণ ছন্দে ছিলেন। ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেছেন। তাই আশা করা হচ্ছিল, টেস্টেও হয়তো পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তিনি। সেটি না হওয়ায় বিকল্প পথে হাঁটতে হবে স্বাগতিকদের।  

তাসকিন এই চোটের কারণে টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে এই ফরম্যাটে ফিরেছেন। তার আগে দলের বাইরে ছিলেন ৭ মাস।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম