আইপিএল শেষ আইয়ারের, থাকছেন না টেস্ট ফাইনালেও

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ১৯:৫৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৯:৫৭

পিঠের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিলেন শ্রেয়াস আইয়ার। ছুরি কাঁচির নিচে যাওয়ায় অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় ব্যাটারকে। তার ঘনিষ্ঠ সূত্র ক্রিকবাজকে জানিয়েছেন, অস্ত্রোপচার করাতে লন্ডনে যাচ্ছেন তিনি।

এই কারণে চলতি আইপিএল তো বটেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না আইয়ার। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল, টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে তাকে দেখা যাবে। প্রাথমিকভাবে দলের নেতৃত্ব দেওয়া হয় নিতিশ রানার কাঁধে।

আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের অনুশীলনের সময় পিঠের পুরোনো চোটে ভোগেন আইয়ার। ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুরুতে তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিলেও তিনি দেরি করেন। তার আশা ছিল, ধীরে ধীরে সুস্থ হয়ে নিকট ভবিষ্যতে ক্রিকেট খেলতে পারবেন। কিন্তু বুঝতে পেরেছেন, দীর্ঘমেয়াদে সুস্থ হতে হলে অস্ত্রোপচারের বিকল্প নেই।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম