সাকিব-আইয়ারকে না পেয়ে রয়কে নিলো কলকাতা  

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ১৫:১৫আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৫:১৮

আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততায় আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। তাছাড়া অধিনায়ক শ্রেয়াস আইয়ারও ইনজুরিতে ছিটকে যাওয়ায় বদলি ক্রিকেটার নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত ২.৮ কোটি রুপিতে তারা ইংল্যান্ড ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে।

দুজনের অনুপস্থিতিতে মাত্র একজন দলে নিলেও কলকাতা বিবৃতিতে এটা জানায়নি যে, পরে আর কাউকে দলে নেবে কিনা।  

নিলামে রয়ের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রূপি। কিন্তু এই বছরে অনুষ্ঠিত মিনি অকশনে তাকে কেনার আগ্রহ দেখায়নি কেউ। অবিক্রিত থেকে গিয়েছিলেন।

রয় এর আগে ৪টি আইপিএল দলে খেলেছেন। কলকাতা ছাড়াও দিল্লি ক্যাপিটালস, গুজরাট লায়ন্স ও সানরাইজার্স হায়দরাবাদে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলে সর্বশেষ খেলেছেন ২০২১ সালে সানরাইজার্সের হয়ে। সেবার ৫ ম্যাচে ১৫০ রান করেছেন। ছিল একটি হাফসেঞ্চুরি।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম