জুনিয়র তামিম-মাইশুকুরের ব্যাটে জিতলো ব্রাদার্স ইউনিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৭:৩২আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৮:১২

সপ্তম রাউন্ডে এসে দ্বিতীয় জয় পেলো ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপির তিন নম্বর মাঠে তারা ঢাকা লিওপার্ডের বিপক্ষে ১৯৯ রানের লক্ষ্য পায়। সহজ এই লক্ষ্য ৪১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে ব্রাদার্স। যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটার তানজিদ হাসান তামিম ৭১ ও  মাইশুকুর রহমান খেলেছেন ৫০ রানের ইনিংস।

বুধবার বিকেএসপিতে আগে ব্যাটিং করে ১৯৮ রান করে ঢাকা লিওপার্ড। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ২২ রানে ওপেনিং জুটি ভাঙলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি ব্রাদার্সের। দ্বিতীয় উইকেটে সাব্বির হোসেন ও জুনিয়র তামিম মিলে ৪৬ রানের জুটি গড়েন। সাব্বির ১৯ রানে আউট হওয়ার পর দ্রুত আনিসুল ইসলাম (১) বিদায় নেয়। তবে মাইশুকুরের সঙ্গে জুনিয়র তামিমের ৫৩ রানের জুটি জয়ের পথটা তৈরি করে দেয়। 

ঢাকা লিওপার্ডের বোলারদের হয়ে সালাউদ্দিন শাকিল ও মঈন খান দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ব্রাদার্সের স্পিন তোপে পড়ে ঢাকা লিওপার্ড। সোহরাওয়ার্দীর ৪৫, আরিফুল জনির ৩৫ ও রাকিবুল ইসলাম নয়নের ৩১ রানের ওপর দাঁড়িয়ে লিওপার্ড ৪৮.৪ ওভারে ১৯৯ রানে অলআউট হয়।

আরাফাত সানি জুনিয়র ৪৫ রানে নেন তিনটি উইকেট, ব্যাট হাতেও করেছেন ২৩ রান। হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। এছাড়া মেহেদী হাসান, সাদ নাসিম ও রাহাতুল ফেরদৌস দুটি করে উইকেট নেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম