বাংলাদেশেকে চাপে ফেলে টেস্ট জিততে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ২১:১৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২১:১৭

চার বছর পর লাল বলের ক্রিকেট খেলতে নামলেও দাপট দেখাচ্ছে আয়ারল্যান্ড। স্বাগতিক বাংলাদেশ বোলারদের বিপক্ষে দারুণ লড়াই করে একমাত্র টেস্টের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে। দিন শেষে ১৩১ রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে সফরকারীরা। হাতে দুই উইকেট নিয়ে ম্যাচের চতুর্থদিন শুক্রবার ফের ব্যাটিংয়ে নামবে তারা। এই অবস্থানে থেকেও আত্মবিশ্বাসী অভিষেকে সেঞ্চুরি করা লরকান টাকার। স্কোরবোর্ডে আরও কিছু রান তুলে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর প্রত্যাশায় তিনি। স্বপ্ন দেখছেন প্রথম টেস্ট জয়ের!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে টাকার বলেছেন, ‘উইকেট খুব ভালো মনে হলো, হয়তো এটা আরও ভাঙবে। রাতের বেলায় জাদুকরী কিছু হলেও হতে পারে। আমরা জানি কাল উইকেট নিয়ে ম্যাচ জিততে পারবো। আশা করছি বাংলাদেশকে সত্যিকারের একটা লক্ষ্য দেওয়া যাবে। আমাদের মনে হয় সব চাপ তাদের দিকে।’

বৃহস্পতিবার ১৩১ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে আয়ারল্যান্ড। নবম উইকেট জুটিতে অ্যান্ডি ম্যাকব্রাইন আর গ্রাহাম হিউম মিলে ২১ রান যোগ করেছেন। শুক্রবার আরও ৪০-৫০ রান যোগ করার ব্যাপারে আত্মবিশ্বাসী আইরিশ এই ব্যাটার, ‘আমরা যদি ১৭০-১৮০ রানের লক্ষ্য দিতে পারি, সেটি খুব ভালো হবে। এজন্য আমাদের আরও ৪০-৫০ রান করতে হবে।’

ঢাকা টেস্টে দারুণ সময় কাটানো আইরিশরা আশা করছেন আগামীতেও এমন সুন্দর দিন তাদের আসবে, ‘আশা করছি, টেস্টে আমাদের এমন দিন আরও আসবে। এটা চলতি বছর আমাদের চার টেস্টের প্রথমটি। বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি আছে। আমরা চেষ্টা করছি একটা সাফল্যের।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের