দিল্লির একাদশে তিন পরিবর্তন, এবারও নেই মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৩, ১৫:৫২আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৫:৫৭

রাজস্থান রয়্যালসের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু তাদের মধ্যে নেই মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচের দিনই তাদের ক্যাম্পে যোগ দিলেও বেঞ্চ গরম করতে হচ্ছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে।

দিল্লি যেদিন আইপিএলে প্রথম ম্যাচ খেলে, সেদিন মোস্তাফিজ দলের সঙ্গে যোগ দেন। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিল দল। তিন দিন পর আবার মাঠে নেমেছিল দিল্লি, গুজরাট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন হলেও ছিলেন না কাটার মাস্টার।

শনিবার গুয়াহাটিতে রাজস্থানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নেয় দিল্লি। মিচেল মার্শ, সরফরাজ খান ও আমান খানকে বাদ দিয়ে একাদশে তারা নেয় মানিষ পান্ডে, ললিত যাদব ও রভম্যান পাওয়েলকে।

লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হেরে শুরু করে দিল্লি। দ্বিতীয় ম্যাচও তারা হেরে যায় গুজরাটের কাছে। এবার কি পাবে তারা জয়ের দেখা?

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম