আন্তর্জাতিক প্যানেলের জন্য আলিম দারকে মনোনীত করেছে পিসিবি

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ১৫:৪১আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৫:৪১

আইসিসির এলিট প্যানেল থেকে বিদায় নিলেও আলিম দারের ক্যারিয়ার থেমে থাকছে না। তাকে আইসিসির আন্তর্জাতিক প্যানেলের জন্য মনোয়ন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আন্তর্জাতিক প্যানেলে দারের মনোনয়ন মানে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালনের যোগ্য বিবেচিত হবেন তিনি। ফলে পাকিস্তানের হোম ম্যাচগুলো ছাড়াও আইসিসির বড় ইভেন্ট যেমন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তার আম্পায়ার হতে বাধা থাকছে না।

মূলত আহসান রাজার জায়গাতে আন্তর্জাতিক আম্পায়ারের প্যানেলে দারকে বেছে নেওয়া হয়েছে। রাজা প্রমোশন পেয়ে এলিট প্যানেলের জন্য বিবেচিত হয়েছেন।

আলিম দার গতমাসেই এলিট প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে তার ক্যারিয়ারটা ছিল ১৯ বছরের। ফলে আয়ারল্যান্ড-বাংলাদেশের একমাত্র টেস্ট দিয়ে এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে শেষ ম্যাচ পরিচালনা করেছেন।

একটা অনুমান ছিল যে, দশ জনের আন্তর্জাতিক প্যানেল থেকে নতুন একজনের নাম পিসিবি ঘোষণা করবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন কাউকে বেছে না নিয়ে অভিজ্ঞ দারকেই সেজন্য বেছে নিয়েছে।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম