চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয় পেলো সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব কিংসের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে হায়রদরাবাদ ১৭ বল আগেই তা ২ উইকেট হারিয়ে টপকে গেছে। রাহুল ত্রিপাঠীর ৪৮ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসে ওপর ভর করেই ৮ উইকেটের জয় নিশ্চিত করেছে তারা।
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল পাঞ্জাব কিংস। শেখর ধাওয়ানের অপরাজিত ৯৯ রানে দাঁড়িয়েও পাঞ্জাবকে ১৪৪ রানের সাধারণ লক্ষ্য দেয় পাঞ্জাব। সেই লক্ষ্যে খেলতে নেমে ৪৫ রানে হায়দরাবাদ দুই ওপেনারকে হারালেও জয় পেতে সমস্যা হয়নি। তৃতীয় উইকেটে রাহুল ত্রিপাঠী ও এইডেন মারক্রাম মিলে অবিচ্ছিন্ন ১০০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। তাতে ধাওয়ানের ইনিংস ম্লান হয়ে যায় রাহুলের ইনিংসের কাছে। ৪৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় রাহুল নিজের ইনিংসটি সাজিয়েছেন। অধিনায়ক মারক্রাম ২১ বলে ৬ চারে খেলেন ৩৭ রানের ইনিংস।
পাঞ্জাবের বোলারদের মধ্যে আরশদ্বীপ সিং ও রাহুল চাহার একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে শুরুতে ব্যাট করে হায়দরাবাদের বোলারদের বোলিং তোপে পড়ে পাঞ্জাব। শেখর ধাওয়ান ছাড়া কেউই লড়াই করতে পারেননি। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারেন খেলেছেন ২২ রানের ইনিংস। এর বাইরে পাঞ্জাবের বাকি ব্যাটারদের ইনিংসগুলো ছিল মোবাইল ডিজিট; কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৬৬ বলে ১২ চার ও ৫ ছক্কায় ধাওয়ান ৭৪ রানে অপরাজিত থেকেছেন। দল হারলেও ম্যাচ সেরা ছিলেন তিনি।
হায়দরবাদের বোলারদের মধ্যে মায়াঙ্ক মার্কান্ডে ১৫ রানে নিয়েছেন চারটি উইকেট। এছাড়া উমরান মালিক ও মার্কো ইয়ানসেন দুটি করে উইকেট নিয়েছেন। ভুবেনশ্বর কুমার নেন একটি করে উইকেট।
হায়দরাবাদ তাদের প্রথম জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে এক লাফে ৮ নম্বরে উঠে গেছে। তিন ম্যাচে ২ পয়েন্ট তাদের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঞ্জাব আগের ৬ নম্বরেই আছে। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে রাজস্থান রয়্যালস আছে সবার শীর্ষে।









