চলমান বিতর্ক নিয়ে আফ্রিদি যা বললেন

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৩, ১১:১০আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১১:৩৫

অন্তর্বর্তীকালীন বোর্ড প্রধান নাজাম শেঠির বিস্ফোরক মন্তব্যে তোলপাড় পাকিস্তান ক্রিকেট। তিনি বলেছেন, অন্তর্বর্তী নির্বাচক প্যানেল জাতীয় দলের নেতৃত্ব থেকে বাবর আজমকে সরাতে চেয়েছিলেন! আর সেই প্যানেলের অন্তর্বর্তী প্রধান ছিলেন শহীদ আফ্রিদি। তাই অনেকেই মনে করেছেন, এর পেছনে কলকাঠি নেড়েছেন আফ্রিদি।   

বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হওয়ায় আফ্রিদি সার্বিক বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়ায়।

টুইটারে আফ্রিদি বলেছেন, নাজাম শেঠি তার কথা মোটেও বলেননি। অর্থাৎ ওই বিতর্কে তিনি জড়িত নন বলেই জানিয়েছেন। আফ্রিদি লিখেছেন, ‘আমি নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে বাবরের অধিনায়কত্বের বিষয়ে আমাকে জড়িয়ে বা ইঙ্গিত করে কিছু বলেননি। তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় সেসব পরিষ্কার করেছেন। তাই বিতর্ক এখানেই শেষ। বাবর ও তার দলকে নিউজিল্যান্ড সিরিজের জন্য অনেক শুভকামনা।’

একটি ইউটিউব চ্যানেলে শেঠি বলেছিলেন, নতুন নির্বাচকরা বোর্ডে যোগ দেওয়ার আগে আফ্রিদির প্যানেল বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তবে নতুন নির্বাচকরা আসার পর ওই সিদ্ধান্তে পরিবর্তন আসে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজের জন্য নির্বাচক প্যানেলের প্রধান হন আফ্রিদি। নাজাম বলেছেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি বানিয়েছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে তারা আমাদের বলেছিল কিছু পরিবর্তন আসা প্রয়োজন এবং বাবরের জায়গায় অন্য কাউকে অধিনায়কত্ব দেওয়ার দরকার।’

তবে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি বলে জানিয়েছেন নাজাম, ‘তবে দ্রুত নির্বাচকরা আসার পর বললো বাবরের স্থলাভিষিক্ত ঘোষণার দরকার নেই। আমি তাদের বললাম, তোমরা সিদ্ধান্ত পাল্টাতে পারো।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম