হারের পর শাস্তিও পেলেন ডু প্লেসি  

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৩, ১৩:৩৯আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৩:৪১

আইপিএলে ঘরের মাঠে ব্যাটিং তাণ্ডব চালিয়েও জিততে পারেনি ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ বলে তাদের ১ উইকেটে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। হারের পর ওই ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পেতে হয়েছে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিকে। তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আইপিএল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘বেঙ্গালুরুকে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে। যেহেতু মৌসুমে প্রথমবার বিধি ভেঙেছে। তাই জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’

অবশ্য শুধু বেঙ্গালুরুকেই নয় তিরস্কৃত করা হয়েছে লখনউ পেসার আবেশ খানকেও। আচরণ বিধি ভাঙায় তাকে শুধু তিরস্কার করে ছেড়ে দেওয়া হয়েছে।

দ্বিতীয় ইনিংসে আবেশ খান ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। উইনিং রান নেওয়ার পরই হেলমেট খুলে মাটিতে আছাড় মারতে দেখা যায় তাকে। ক্রিকেট সামগ্রীর অপব্যবহার করায় তার বিরুদ্ধে লেভেল ১ মাত্রা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আবেশ নিজেও সেটি স্বীকার করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম