আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্প সিলেটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ২১:০৩আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২১:০৩

আগামী মে মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। ইতোমধ্যে ১৫ জনের দলও ঘোষণা করে ফেলেছেন নির্বাচকরা। আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত এই তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশের ক্যাম্প হবে সিলেটে। নির্বাচক হাবিবুল বাশার সুমন মঙ্গলবার এমনটাই জানিয়েছেন।

মে মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। ওই সময়টায় আয়ারল্যান্ডে বেশ ঠাণ্ডা থাকবে। এ কারণে উইকেটে আর্দ্রতা বেশি থাকবে, বল সুইংও হবে বেশি। কিন্তু এই সময়টাতে বাংলাদেশের তাপমাত্রা বেশ গরম। এর বাইরে সেই রকম পেসবান্ধব উইকেটও কোথাও নেই। অন্য ভেন্যুগুলোর চেয়ে সিলেট কিছুটা এগিয়ে থাকায় সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য সেখানকার আন্তর্জাতিক স্টেডিয়ামকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবার ফতুল্লায় প্রিমিয়ার লিগের খেলা শেষে সংবাদমাধ্যমকে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘ইংল্যান্ডে এখন শীত শেষের দিকে, তবে এখনও একটু ঠাণ্ডা আবহাওয়া পাবো। মে মাসে ইংল্যান্ডের উইকেটে আর্দ্রতা বেশি থাকে, বল সুইং করে বেশি। এমন উইকেট তো বাংলাদেশে বানানো সম্ভব না। বাংলাদেশে যতগুলো উইকেট আছে তার মধ্যে সিলেটের উইকেট একটু পেসবান্ধব, সিম মুভমেন্ট থাকে, ঘাস থাকে। এমনটা ঢাকার উইকেটে পাওয়া যায় না। এজন্যই সিলেটকে বেছে নেওয়া হয়েছে। সিলেটের উইকেট একই রকম না, তবে কিছুটা মেলে এজন্যই।’

এদিকে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান, ‘আগে তো ওদের সঙ্গে খেলেছি, (সিরিজ) জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।’

সপ্তাহখানেক আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। একই ফলের পুনরাবৃত্তি করার লক্ষ্য ৯, ১২ ও ১৪ মের ম্যাচে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক