আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৬:১৫আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৯:৩২

গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। তাতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় তার নাম আসাটা অপ্রত্যাশিত ছিল না। শেষ পর্যন্ত ভোটাভুটিতে দ্বিতীয়বারের মতো মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। 

মার্চ মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের লড়াইয়ে সাকিবের সঙ্গে মনোনয়নে ছিলেন নিউ জিল‌্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ব‌্যাটসম‌্যান আসিফ খান। উইলিয়ামসন ও আসিফকে টপকে দ্বিতীয়বারের মতো মাস সেরার খেতাব জিতেছেন সাকিব।

মার্চে অনুষ্ঠিত ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন তিনি। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলে সিরিজের একমাত্র জয়ের স্বাদ দিয়েছিলেন। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ইংলিশদের হোয়াইটওয়াশ করতে ব্যাট-বল হাতে দারুণ ভূমিকা ছিল তার।

ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্স বয়ে নিয়ে গেছেন আয়ারল্যান্ড সিরিজেও। প্রথম ওয়ানডেতে খেলেছেন ৯৩ রানের ইনিংস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৮ রানেরর পর বল হাতে নিয়েছেন ৫ উইকেট। সবকিছু মিলিয়ে গত মার্চে সাকিব ১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সেখানে তার রান ৩৫৩ এবং উইকেট ১৫টি।

এমন পারফরম্যান্সের পর দ্বিতীয় বারের মতো সাকিব জিতলেন মাসসেরার পুরস্কার। ২০২১ সাল থেকে চালু হওয়ার পর সাকিব জুলাই মাসে প্রথমবার এই পুরস্কার জিতেছেন। ওই বছর মে-তে মাস সেরা পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম।

আইসিসির ভোটিং একাডেমি ও সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত করা হয় সেরা ক্রিকেটারকে। ভোটিং একাডেমিতে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের রাখা হয়। তারা ভোট জমা দেন ই-মেইলে। আর নিবন্ধিত সমর্থকরা আইসিসির ওয়েবসাইটে ভোট দিতে পারেন। সেরা বাছাইয়ে একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় ৯০ ভাগ। বাকি ১০ ভাগ সমর্থকদের।

এদিকে, নারী দলের মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রুয়ান্ডার ১৯ বছর বয়সী অলরাউন্ডার হেনরিয়েট ইশিময়ে। সিভনা জিমি ও রাভিনা ওয়াকে পেছনে ফেলে এই খেতাব জিতেছেন ইশিময়ে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম