জীবনে উত্থান-পতন থাকেই: সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ২০:৫০আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২০:৫০

লম্বা সময় ধরে জাতীয় দলে নেই সাইফউদ্দিন। ২০২১ সালের জুলাইতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন পেস বোলিং অলরাউন্ডার। কবে ফিরবেন জাতীয় দলে, সেটিও জানেন না। তবে নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চান। তার মতাদর্শ, জীবনে এমন উত্থান-পতন থাকবেই। এগুলো সামনে নিয়েই এগিয়ে যেতে হবে।

২০১৭ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছিলেন সাইফউদ্দিন। বাংলাদেশ দলে পেস বোলিং অলরাউন্ডারের অভাব সব সময় ছিল। সেই জায়গায় সাইফউদ্দিনের ওপর খুব ভালো করেই আস্থা ছিল। কিন্তু ইনজুরি ও ফর্মহীনতা তাকে জাতীয় দল থেকে ছিটকে দেয়। এই পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ওয়ানডে ফরম্যাটে খেলেছেন তারও আগে, ২০২১ সালের জুলাইতে। আগামীতেও তার দলে ফেরা হয়ে উঠবে বেশ কঠিন! কেননা আসন্ন আয়ারল্যান্ড সফরে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নতুন করে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সাইফউদ্দিন অবশ্য হতাশ নয়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাউফউদ্দিন। হাল ছাড়ছেন না তিনি, ‘জীবনে তো উত্থান-পতন থাকে। এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবসময় ফিট থাকার চেষ্টা করি। যদি ফিট থাকি, আমি পারফর্ম করবো। আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে ইনজুরি। আমি এখন পুরোপুরি সুস্থ এবং মনে করি ফিট। যদি ধারাবাহিকভাবে খেলতে থাকি, ইনশাআল্লাহ সুযোগ আসবে।’

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করা মৃত্যুঞ্জয়কে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। জাতীয় দলের নতুন সদস্যকে অভিনন্দন জানাতে ভোলেননি সাইফউদ্দিন, ‘প্রথমত মৃত্যুঞ্জয়কে অভিনন্দন জানাই। ও অনেকদিন ধরে ভালো খেলছে ঘরোয়া লিগে। ওর জন্য শুভকামনা রইলো। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো সেরাটা দেওয়ার। প্রিমিয়ার লিগে যেন উইকেট সংগ্রাহকের তালিকায় এক-দুইয়ে থাকতে পারি। ব্যাটিংয়ে যা সুযোগ পাচ্ছি, চেষ্টা করছি জয়ে অবদান রাখার। আরও কয়েকটা ম্যাচে সুযোগ আছে ভালো করার।’

তীব্র গরমে চলছে প্রিমিয়ার ডিভিশিন ক্রিকেট লিগ। অন্য সময়ের চেয়ে এবার গরম খানিকটা বেশি। এর সঙ্গে চলছে রমজান মাস। সব মিলিয়ে ক্রিকেটারদের জন্য ম্যাচ খেলা বেশি কঠিন হয়ে যাচ্ছে। বিষয়টি উল্লেখ করে সাইফউদ্দিন বলেছেন, ‘সব মিলিয়ে সব ক্রিকেটারদের জন্য কঠিন পরিস্থিতি। রোজা, তার ভেতর আবার গরমে খেলা। খেলা শেষে ফতুল্লা বা বিকেএসপি থেকে আসা, অনেক যানজট। সবমিলিয়ে আমাদের জন্য চ্যালেঞ্জিং। তারপরও আমরা এটা উপভোগ করছি। সত্যি বলতে আমাদের জন্য ব্রেড অ্যান্ড বাটার ঢাকা প্রিমিয়ার লিগ, ক্লান্তির কিছু নেই। এটা আমরা সবাই উপভোগ করি।’
 
চলতি প্রিমিয়ার লিগে ভালোই সময় কাটাচ্ছেন সাইফউদ্দিন। ব্যাট-বোলিংয়ে আবাহনীর জার্সিতে নিজেকে নিংড়ে দিচ্ছেন। তবে এতটুকুতে সন্তুষ্ট থাকতে চান না তিনি, আরও ভালো করতে মুখিয়ে আছেন। নিজের বোলিং নিয়ে অসন্তুষ্টির কথা জানানোর পাশাপাশি সাইফউদ্দিন তার লক্ষ্যের কথা জানান, ‘ভালোর তো কোনও শেষ নেই। আমি আমার বোলিং নিয়ে পুরোপুরি খুশি না। আরও ভালো করতে পারলে আরও ভালো লাগবে। সুপার লিগ মিলিয়ে যেহেতু আরও পাঁচ ছয়টা ম্যাচ আছে, চেষ্টা করবো একবার চার বা পাঁচ উইকেট নিতে। টুর্নামেন্ট শেষে যেন ২৫-৩০ উইকেট পাই, সেই প্রস্তুতি নিচ্ছি। শেষ দুই তিনটা ম্যাচ পেসারদের জন্য কঠিন। প্রথম এক দুই ওভার পর আর খুব বেশি কিছু করার থাকে না পেসারদের। তারপরও কঠিন পরিস্থিতি মানিয়ে নেওয়াা জন্য যেটা করা দরকার, সেটা নিয়ে ভাবছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি