আত্মবিশ্বাসের কারণেই আরব আমিরাতের এমন জয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫১

আকিব জাবেদপাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাবেদ বর্তমানে আরব আমিরাতের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। ২২টি টেস্ট খেলা আকিব জাবেদ ২০১২ সালে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে আরব আমিরাতের প্রধান কোচের দায়িত্বভার গ্রহণ করেন।
শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বাছাইপর্ব শুরু করেছেন এই কোচ। আর আত্মবিশ্বাসের কারণেই এমন জয় বলে দাবি করেছেন সাবেক এই ক্রিকেটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকিব জাবেদ বলেন, ‘বিশ্বকাপের পর কিছু ক্রিকেটার অবসরে গেছে। তখন নতুনদের নিয়ে এই সময়টা অনেক কঠিন গিয়েছে। গত কয়েক সপ্তাহ ছেলেরা অনেক বেশি পরিশ্রম করেছে। এই জয়টি পরিশ্রমের ফল। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে সবার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আর এই আত্মবিশ্বাসই আজকে কাজে দিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আফগানিস্তানকে এভাবে হারানোটা ছেলেদের আরও ভালো খেলতে উৎসাহিত করবে। আমি নিশ্চিত এর মাধ্যমে ছেলেরা আরও আত্মবিশ্বাস পাবে। আন্তর্জাতিক ম্যাচে অনেক চাপ থাকে। সেই চাপ জয় করেই ভালো দল হয়ে উঠতে হয়। আশা করি আস্তে আস্তে আরব আমিরাত সেই চাপও জয় করবে।’

একসময়কার সতীর্থ ইনজামাম-উল-হকও বর্তমানে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন। তিনি আফগানিস্তানের প্রধান কোচ। দুই সতীর্থই শুক্রবার কোচ হিসেবে মুখোমুখি হয়েছেন। বিষয়টি একদম পেশাদারী দৃষ্টিভঙ্গিতেই দেখছেন আকিব জাবেদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনজি দারুণ একজন ক্রিকেটার এবং অধিনায়ক ছিলেন। এখন কোচ হিসেবে নামও করছে।’

টি-টোয়েন্টি ক্রিকেট প্রসঙ্গে বলতে গিয়ে আকিব জাবেদ বলেন, ‘মাঝে মাঝে পরিকল্পনা ঠিকমতো কাজ করে না।  বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট একদমই করে না। কেউ যদি প্রথম ৬ ওভারে খুব ভালো শুরু করে সেক্ষেত্রে বিপক্ষ দলের কিছুই করার থাকে না। এই ধরনের ম্যাচে দলের সবার পারফরম্যান্স করার প্রয়োজন হয় না। কয়েকজন মিলেই গেম পরিবর্তন করে দেওয়া যায়। বিশেষ করে এমন ফ্ল্যাট উইকেট এবং ব্যাটিং সহায়ক উইকেট হলেতো কথাই নেই।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম