আম্পায়ারদের সমালোচনা করায় অশ্বিনের শাস্তি

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩, ১৩:৩৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৩:৪২

ব্যাপারটা নিয়মসিদ্ধই। ক্রীড়াঙ্গনে আম্পায়ার-রেফারিদের সমালোচনা মানে বিধি বহির্ভুত আচরণ। তেমনটা করলে আর রক্ষে নেই। শাস্তির মুখোমুখি হন খেলোয়াড়রা। তাই রাজস্থান তারকা রবিচন্দ্রন অশ্বিনকেও ছাড় দেওয়া হলো না এই ‘অপরাধে’। আইপিএলে কোড অব কন্ডাক্ট ভাঙায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

অশ্বিন নিজের ভুল স্বীকারও করে নিয়েছেন। তার বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ওই ম্যাচটা রাজস্থান মাত্র ৩ রানে জিতেছে।

অফস্পিনিং অলরাউন্ডার নিজের ভুল স্বীকারও করে নিয়েছেন। তার বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ওই ম্যাচটা রাজস্থান মাত্র ৩ রানে জিতেছে।

অবশ্য কর্তৃপক্ষ বিবৃতিতে অপরাধের বিস্তারিত বলেনি যদিও। তবে ওই ধারাটি জনসম্মুখে কোনও খেলোয়াড়, টিম অফিশিয়াল, ম্যাচ অফিশিয়াল কিংবা টিমের বিরুদ্ধে সমালোচনা সংক্রান্ত।   

মূলত চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস ম্যাচের পরই সংবাদ সম্মেলনে আম্পায়ারদের সমালোচনা করেছিলেন অশ্বিন। বিশেষ করে শিশিরের কারণে নিজ থেকেই তাদের বল বদলে দেওয়ার সিদ্ধান্ত অবাক করেছে তাকে। এসব ক্ষেত্রে ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেছেন তিনি। আম্পায়ারদের সমালোচনা করে বলেছেন, ‘আমি কিছুটা বিস্মিত যে আম্পায়াররা শিশিরের কারণে নিজ থেকে বল পরিবর্তন করেছে। এমনটা আগে কখনও দেখিনি। তাতে ভীষণ অবাক হয়েছি। সত্যি করে বলতে এবারের আসরে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত আমাকে বিভ্রান্ত করেছে।’  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম